কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ এ ১০:১৭ PM

ভবিষ্যত প্রকল্পসমূহ

কন্টেন্ট: পাতা

ক্রমিক নং প্রকল্পের নাম প্রকল্পের অগ্রগতি
ভোলা-বরিশাল (২৪" x ৯৬ কি.মি.) গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প
  • ভোলা-বরিশাল অংশের সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন করা হয়েছে।
  • ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন।
বরিশাল-জাঁজিরা-মাওয়া-আমিনবাজার (৩০" x ১২৪ কি.মি.) গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প
  • বরিশাল-জাজিরা-মাওয়া-আমিনবাজার পাইপলাইনের ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের লক্ষ্যে স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের নিমিত্ত ইস্যুকৃত RFP এর বিপরীতে গত ০৯/০৭/২০২৫ তারিখে ০৬টি পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত প্রস্তাবের সমন্বিত (আর্থিক ও কারিগরি) মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন শেষে গত ২৫-০৮-২০২৫ তারিখে নেগোসিয়েশনের মাধ্যমে খসড়া চুক্তি (Draft Contract) স্বাক্ষরিত হয়েছে। যথাযথ কর্তৃপক্ষীয় অনুমোদনক্রমে পরামর্শক প্রতিষ্ঠান Center for Environmental and Geographic Information Services (CEGIS) এর সাথে গত ২৫-০৯-২০২৫ তারিখে চুক্তি (Contract Agreement) স্বাক্ষরিত হয়। গত ১৫-১০-২০২৫ তারিখে  পরামর্শক প্রতিষ্ঠান  কর্তৃক  Inception Report দাখিল করা হয়েছে।
মহেশখালী/মাতারবাড়ী বাখরাবাদ ৩য় সমান্তরাল গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প।
  • আলোচ্য প্রকল্পের ফিজিবিলিটি সম্পাদনের লক্ষ্যে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান Kellogg Brown & Root Asia Pacific Pte. Ltd. (KBR) এর সাথে গত ১৩-০৫-২০২৪ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়।
  • গত ২২-০৭-২০২৫ তারিখে পরামর্শক প্রতিষ্ঠান ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম শেষে Draft Final Report দাখিল করেছে। দাখিলকৃত প্রতিবেদনের উপর গত ৩০-০৯-২০২৫ তারিখে পেট্রোবাংলায় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন