কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ এ ০৭:৩৫ PM
কন্টেন্ট: প্রকল্প প্রকল্পের ধরন: (নেই)
মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ (ধলঘাটা) এর গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ প্রকল্প (ডিপোজিটরি ওয়ার্ক ভিত্তিতে জিটিসিএল কর্তৃক গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ)
উদ্দেশ্য : প্রকল্পের আওতায় ২০ ইঞ্চি ব্যাসের ১২ কি.মি ১০০০ পিএসআইজি গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ ও ২৫০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন টিবিএস স্থাপন করা।
বাস্তবায়নকাল : জানুয়ারি ২০২৪ হতে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
অর্থের উৎস : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
নির্মাণ ব্যয় : মোট ২০৭.৯৩ কোটি টাকা।
অর্জিত অগ্রগতিঃ
প্রকল্পের রুট জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে এবং পাইপলাইন ও স্থাপনার ড্রয়িং, ডিজাইন কাজ চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণের প্রস্তাব সংশ্লিষ্ট জেলা প্রশাসন দপ্তরে প্রেরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ ২১-০৪-২০২৫ খ্রি. তারিখে বেজা বরাবর দাখিল করা হয়েছে। টিবিএস নির্মাণ, নদী ক্রসিং এবং পাইপলাইন নির্মাণ কাজের জন্য কারিগরি বিনির্দেশসহ খসড়া দরপত্র দলিল জিটিসিএল কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে ০৫-০৬-২০২৫ খ্রি. তারিখে সম্পন্ন করা হয়েছে। বেজা হতে অর্থ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। শুরু হতে প্রকল্পের ভৌত অগ্রগতি ৫% এবং আর্থিক অগ্রগতি ০%।