কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ এ ০৬:২৪ PM
কন্টেন্ট: প্রকল্প প্রকল্পের ধরন: (নেই)
| প্রকল্প পরিচালক: আব্দুল মোমেন প্রকল্পের নাম: জিটিসিএল এর অফ-ট্রান্সমিশন পয়েন্টে গ্যাস স্টেশন স্থাপন ও মডিফিকেশন প্রকল্প ই-মেইল: gtcl.mez@gmail.com মোবাইল: ০১৭০১২০২১৯০ |
প্রকল্পের উদ্দেশ্য : প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু ব্যবহার, গ্যাস পরিবহন ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকল্পে জিটিসিএল-এর গ্রিড হতে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানিকে পরিমাপকৃত ও মানসম্পন্ন গ্যাস সরবরাহ করার লক্ষ্যে ১০টি সিজিএস/আরএমএস স্থাপন, ৩টি মিটারিং স্টেশন নির্মাণ ও ৪টি মিটারিং স্টেশন মডিফিকেশন এবং ৬টি হট ট্যাপিং কাজ সম্পাদন করা।
বাস্তবায়নকাল : জুলাই ২০২১ হতে জুন ২০২৬ পর্যন্ত।
অর্থের উৎস : জিটিসিএল-এর নিজস্ব অর্থায়ন।
প্রকল্প ব্যয় : ৯৩৮.৫৩ কোটি টাকা।
অর্জিত অগ্রগতি:
প্রকল্পের আওতায় ১৭টি মিটারিং স্টেশন স্থাপন/মডিফিকেশন কাজের মধ্যে ইতোমধ্যে ১২টির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ০৫টি মিটারিং স্টেশন স্থাপনের কাজ চলমান রয়েছে এবং চুক্তি অনুযায়ী কাজ সম্পাদনের শেষ তারিখ ফেব্রুয়ারি-২০২৬। শুরু হতে প্রকল্পের বাস্তব অগ্রগতি শতকরা ৯০ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ৮০.১২ ভাগ।