কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ এ ০৫:২৫ PM
কন্টেন্ট: প্রকল্প প্রকল্পের ধরন: (নেই)
![]() | প্রকল্প পরিচালক: মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রকল্পের নাম: যমুনা রেল সেতুতে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প ই-মেইল: zeropointgtcl@gmail.com মোবাইল: ০১৭০৯৬৩৯৬৯৪ |
প্রকল্পের উদ্দেশ্য : দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থাপিত ও স্থাপিতব্য বিদ্যুৎ কেন্দ্র, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক গ্রাহক ও অন্যান্য গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের লক্ষ্যে টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদে স্থাপিত পূর্বপাড় ভাল্ব স্টেশন হতে যমুনা নদীর উপর নবনির্মিত রেল সেতু হয়ে সিরাজগঞ্জ জেলার সয়েদাবাদে স্থাপিত পশ্চিমপাড় ভাল্ব স্টেশন পর্যন্ত ৩৬" ব্যাসের ১০ কি.মি. দীর্ঘ ১০০০ পিএসআইজি চাপ সম্পনড়ব গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যাপ্ত গ্যাস সরবরাহের সুযোগ সৃষ্টি করা।
বাস্তবায়নকাল : জুলাই ২০২১ হতে জুন ২০২৫ পর্যন্ত।
অর্থের উৎস : জিটিসিএল-এর নিজস্ব অর্থায়ন
প্রকল্প ব্যয় : মোট ৪৪৫.৮৫ কোটি টাকা।
অর্জিত অগ্রগতি:
প্রকল্পের আওতায় ইপিসি ভিত্তিতে সিপি সিস্টেম ও অন্যান্য ফ্যাসিলিটিসসহ ৩৬" ব্যাসের ১০ কি. মি. পাইপলাইন নির্মাণ কাজ ২৮ এপ্রিল ২০২৫ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং উক্ত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন করা হচ্ছে। প্রকল্পের বাস্তব অগ্রগতি শতকরা ১০০ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ৯৯.৩২ ভাগ।