কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ এ ০৬:১৪ PM

বাখরাবাদ- মেঘনাঘাট- হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

কন্টেন্ট: প্রকল্প প্রকল্পের ধরন: (নেই)

প্রকল্প পরিচালক:  মোহাম্মদ ছানোয়ার হোসেন

প্রকল্পের নাম: বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

ই-মেইল: bmhgtcl@gmail.com

মোবাইল: ০১৭০৯৬৩৯৬৮৮

 

 

 

প্রকল্পের শিরোনাম  : বাখরাবাদ- মেঘনাঘাট- হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)।

প্রকল্পের উদ্দেশ্য :

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে মেঘনাঘাট পাওয়ার হাব এলাকায় এবং হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকায় স্থাপিত ও স্থাপিতব্য বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক গ্রাহক ও অন্যান্য গ্রাহকদের গ্যাস সরবরাহের নিমিত্ত ৪২" ব্যাসের ৫০ কি. মি. পাইপলাইন নির্মাণ করা।

 প্রকল্পের কার্যকালঃ   জুলাই ২০২১ হতে জুন ২০২৬ পর্যন্ত ।

অর্থের উৎস : জিওবি এবং নিজস্ব অর্থায়ন।

প্রকল্প ব্যয় : মোট ১৫৭০.৭৭ কোটি টাকা (জিওবি ৭৩৮.২৬ কোটি টাকা এবং নিজস্ব অর্থায়ন ৮৩২.৫১ কোটি টাকা)।

অর্জিত অগ্রগতি:

প্রকল্পের আওতায় পণ্য ও মালামাল ক্রয়ের মোট ৬ টি প্যাকেজের ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পের ৪২ ইঞ্চি ব্যাসের ৫০ কি.মি. পাইপলাইন নির্মাণ এবং পাইপলাইন ক্লিনিং ও হাইড্রোস্ট্যাটিং টেস্টিং কাজ সম্পন্ন হয়েছে। ইপিসি ভিত্তিতে এইচডিডি পদ্ধতিতে ৩টি লটে বিভক্ত চুক্তিভুক্ত ০৯ টি নদীর (মোট ৭.৭ কি.মি.) ক্রসিং কাজ সম্পন্ন হয়েছে। তন্মধ্যে ৮টি নদীর টাই-ইন, পিগিং ও হাইড্রোস্ট্যাটিক টেস্টিং কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট মেঘনা নদীর ক্রসিং কাজের টাই-ইন কার্যসম্পাদন চলমান রয়েছে। ৩টি মিটারিং (মেঘনাঘাট, গজারিয়া ও হরিপুর) স্টেশন স্থাপন কাজের অন্তর্ভুক্ত কন্ট্রোল বিল্ডিং, সাব-স্টেশন বিল্ডিং, পাম্প হাউস ও প্রসেস এরিয়ার ফাউন্ডেশনের পূর্ত নির্মাণ কাজ চলমান রয়েছে। শুরু হতে প্রকল্পের ভৌত অগ্রগতি শতকরা ৮৬ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ৮০.৬৩ ভাগ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন