কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ এ ০৬:৩৪ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০১-০১-২০২৬ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখ রোজ সোমবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকাস্থ কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। জিটিসিএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান, পেট্রোবাংলা জনাব মোঃ রেজানুর রহমানসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও কোম্পানির পরিচালক পর্ষদের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানি ২০২৪-২০২৫ অর্থবছরে ২১৫৯.৫২ কোটি ঘনমিটার গ্যাস ও ১৩.৪৬ কোটি লিটার কনডেনসেট পরিবহন করে ২২১৬.১৩ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ৫১.৮৬ কোটি টাকাসহ সর্বমোট ২২৬৭.৯৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি করপূর্ব নীট মুনাফা ৩১৯.১১ কোটি টাকা ও কর পরবর্তী নীট মুনাফা ২৪৬.৯৯ কোটি টাকা অর্জন করেছে এবং সর্বমোট ৯২৫.৭৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।