কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ এ ০৯:৫৪ AM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের জিটিসিএল এর মহেশখালী সিটিএমএস স্থাপনা পরিদর্শন।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৯-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ২০-০৪-২০২৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি গত ১৮-৪-২০২৬ তারিখে কক্সবাজারস্থ মহেশখালীর সরকারি অন‍্যান‍্য স্থাপনার পাশাপাশি জিটিসিএল এর সিটিএমএস স্থাপনা পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সচিব, যুগ্মসচিব, চেয়ারম্যান, পেট্রোবাংলা, ব্যবস্থাপনা পরিচালক, জিটিসিএল, আরপিজিসিএল, ইআরএল সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মহোদয় সিটিএমএস মহেশখালী প্ল্যান্ট এর মাধ্যমে বিদ্যমান এলএনজি সঞ্চালন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এলএনজি সরবরাহ আরো বাড়ানো এবং সরকারের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, প্রতিমন্ত্রী মহোদয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মহোদয় এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয় কোম্পানির সিটিএমএস স্থাপনায় প্রত্যেকে ১টি করে মোট ৩টি গাছের চারা রোপণ করেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন