কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২২ জুন, ২০২৬ এ ১২:৩৪ PM

প্রস্তাবিত ফৌজদারহাট-বাখরাবাদ গ‍্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ এবং উক্ত পাইপলাইন নির্মাণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২১-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ২২-০৬-২০৪২

অদ‍্য ২০-০৬-২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে জিটিসিএল প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে (লেভেল-৫) প্রস্তাবিত ফৌজদারহাট-বাখরাবাদ গ‍্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ এবং উক্ত পাইপলাইন নির্মাণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ হাফিজুর রহমান ভৃঁইয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পেট্রোবাংলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মান্নান মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পেট্রোবাংলার অধীনস্থ বিভিন্ন কোম্পানির ব‍্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং জিটিসিএল ও অন্যান্য কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রস্তাবিত ফেনী-বাখরাবাদ গ‍্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প স্বল্পতম সময়ে বাস্তবায়নের জন‍্য ফিজিবিলিটি স্টাডি, রুট জরিপ, অর্থায়নের ব‍্যবস্থাসহ নির্মাণ কাজ ০২(দুই) বছর নির্ধারণসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ ছাড়া, সভায় জিটিসিএল কর্তৃক বাস্তবায়িতব‍্য ৫টি ভবিষ্যৎ প্রকল্পের হালনাগাদ অগ্রগতি, পেট্রোবাংলা কর্তৃক বাস্তবায়িত গ‍্যাস পাইপলাইন মাস্টারপ্ল্যান প্রকল্পের কার্যক্রম এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ঢাকা ও নারায়ণগঞ্জ-এর বিতরণ নেটওয়ার্ক প্রতিস্থাপন SCADA System স্থাপন ও GIS ম্যাপিং প্রকল্প উপস্থাপন করা হয়। সভায় দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার লক্ষ‍্যে বিভিন্ন কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ গ্যাসের চাহিদা ও সরবরাহের বিষয়ে সমন্বিত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনার পর বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এতদ্ব্যতিত জিটিসিএল-এর প্রধান কার্যালয়স্থ লেভেল-৩ এ নির্মিত মসজিদ সম্মানিত বোর্ড চেয়ারম্যান মহোদয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সচিব মহোদয় কর্তৃক শুভ উদ্বোধন করা হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন