কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ এ ০৩:৫৫ PM

জিটিসিএল প্রধান কার্যালয়ে নবনির্মিত মসজিদ উদ্বোধন সংক্রান্ত

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১২-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ১৩-০৮-২০৩০

১২/০৮/২০২৬ইং তারিখ বাদ যোহর জিটিসিএল এর প্রধান কার্যালয়ে নব নির্মিত মসজিদ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উক্ত মসজিদ উদ্বোধন করেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা। উদ্বোধনী অনুষ্ঠানে জিটিসিএল এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ হারুন ভূঁইয়া মহোদয়সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় মসজিদের তাৎপর্য ও মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। পরিশেষে জিটিসিএল এর সমৃদ্ধি ও সকলের সুস্থতাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনা করে মসজিদের ইমাম মাওলানা মোঃ শহিদুল ইসলাম মোনাজাত করেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন