কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ এ ০৯:৫৩ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৭-১১-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
পেট্রোবাংলা কর্তৃক বাস্তবায়নাধীন "Consultancy Services for Gas Pipeline Network Master Plan (GPNMP) in Bangladesh" শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক ১৫-১৭ নভেম্বর ২০২৫ সময়কালে ০৩ (তিন) দিনব্যাপী অনুষ্ঠেয় 'Simulation and Hydraulic Modeling on Gas Pipeline Network' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ১৫ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:০০ ঘটিকায় উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণ উদ্বোধনকালে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) জনাব মোঃ আব্দুল মান্নান পাটওয়ারী, পরিচালক (পিএসসি) প্রকৌ. মোঃ শোয়েব, সিনিয়র মহাব্যবস্থাপক (অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্প) প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক, জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ হারুন ভূঁইয়া, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, পিআইসি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।