কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ০১:১৮ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২২-০৯-২০২৬ আর্কাইভ তারিখ: ২২-০৯-২০৩০
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং, ০৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি, রোজ সোমবার, বেলা ২ :০০ ঘটিকায় প্রধান কার্যালয়স্থ মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ.মো: হারুন ভূঁইয়া প্রধান অতিথি এবং মুফতি মুজ্জাম্মিল ফারুক কাসেমী, শায়েখে বুখারী, জামিয়া কওমিয়া আরাবিয়া তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং খতিব, দক্ষিণ বনশ্রী সেন্ট্রাল-২ জামে মসজিদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া মিলাদ-মাহফিলে জিটিসিএল বোর্ডের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল ও কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী (পিআরএল ভোগরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ) অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিলে জিটিসিএল এর প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুস্থতা এবং জিটিসিএল এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ তা‘আলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | |