কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ এ ০৯:৫৭ PM

৩১তম বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২০-১১-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা ১৭ নভেম্বর, ২০২৫ তারিখ রোজ সোমবার, সন্ধ্যা ৬:০০ ঘটিকায় ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকাস্থ কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। জিটিসিএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান, পেট্রোবাংলা জনাব মোঃ রেজানুর রহমানসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও কোম্পানির পরিচালক পর্ষদের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানি ২০২৩-২০২৪ অর্থবছরে ০৬ টি গ্যাস বিতরণ কোম্পানীকে জিটিসিএল কর্তৃক পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে ২১৫৯.৭৮ কোটি ঘনমিটার গ্যাস এবং কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে ১৮.২৪ কোটি লিটার কনডেনসেট পরিবহন করে ২২১৯.৭৮ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ৭.৩৯ কোটি টাকাসহ সর্বমোট ২২২৭.১৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি কর্তৃক মোট ৬৮৬.০৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আইনি জটিলতার কারণে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা নির্দিষ্ট সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। এ বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক উক্ত আইনি জটিলতা নিষ্পত্তি হওয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করা হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন