কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ এ ১০:০৪ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-১০-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর ২০২৫-২০২৬ অর্থ বছরের ‘বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল’ ০৮ অক্টোবর ২০২৫ ইং, ১৫ রবিউস সানি, ১৪৪৭ হিজরী, রোজ বুধবার বেলা ২:৩০ ঘটিকায় জিটিসিএল প্রধান কার্যালয়স্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো: হারুন ভূঁইয়া প্রধান অতিথি এবং মুফতী জনাব শফীক সালমান, মুহাদ্দিস, জামিআ’তুল আবরার রাহমানিয়া, মোহাম্মদপুর, ঢাকা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কোম্পানির সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ (পিআরএল ভোগরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ) উক্ত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জিটিসিএল এর পরলোকগত কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের শারীরিক সুস্থতা এবং জিটিসিএল এর উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করে মহান আল্লাহ্ তা’আলার নিকট দোয়া প্রার্থনা করা হয়।
![]() | |
![]() |