কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ এ ০৫:২৯ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-১২-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর বার্ষিক বনভোজন ২০২৫-২৬ গত ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখ রোজ শনিবার, রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট, চন্দ্রা, গাজীপুর-এ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বার্ষিক বনভোজনে জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ড. মো: হাফিজুর রহমান ভূঞা, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো: হারুন ভূঁইয়া, মহাব্যবস্থাপকবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোম্পানির সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বপরিবারে অংশগ্রহণ করেন। উক্ত মিলন মেলায় মধ্যাহ্নভোজ পূর্ববর্তী সময়ে সকলস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও পোষ্যদের জন্য বিভিন্ন প্রকার খেলাধুলা এবং মধ্যাহ্নভোজ পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জিটিসিএল বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরিশেষে, বার্ষিক বনভোজন কমিটির আহবায়ক বনভোজনে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা/কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বনভোজন সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির আহবায়ক ও সদস্যদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |