কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ এ ১০:৫২ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৬-০১-২০২৬ আর্কাইভ তারিখ: ২৬-০১-২০২৯
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ রোজ শনিবার ঢাকার মোহাম্মদপুরস্থ রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ৮.৩০ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অতঃপর জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি জিটিসিএল পরিচালক পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সচিব জনাব ড. মো: হাফিজুর রহমান ভূঞা মহোদয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরিচালক পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো: হারুন ভূঁইয়া উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আঞ্চলিক কার্যালয়সমূহে কর্মরত সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে জিটিসিএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকগণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন এবং সমাপনি বক্তব্য প্রদান করেন।
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |