কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ এ ০৩:০৩ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৯-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ২৯-০৭-২০৩০
অদ্য ২৮/০৭/২০২৬ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কর্তৃক মনোনীত নব যোগদানকৃত ৪০ (চল্লিশ) জন সহকারী ব্যবস্থাপকের অংশগ্রহণে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে চলমান ২ (দুই) মাস মেয়াদি বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কন্টেন্ট-এর পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এর সেমিনার কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সভাপতিত্বে কর্মক্ষেত্রে বাস্তবভিত্তিক ধারণা প্রাপ্তির জন্য প্রাতিষ্ঠানিক সংযুক্তি -এর কর্মসূচির আওতায় একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জিটিসিএল-এর সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও সার্বিক কার্যক্রমের পাশাপাশি দেশের প্রাকৃতিক গ্যাস সঞ্চালন ব্যবস্থায় কোম্পানির ভূমিকা, গ্যাস সঞ্চালন অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, অপারেশনাল কার্যক্রম, প্রশাসন এবং মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়। জিটিসিএল-এর পক্ষ থেকে এ ধরনের প্রশিক্ষণ ও জ্ঞানবিনিময়মূলক কার্যক্রমকে জ্বালানি খাতের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় জিটিসিএল-এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের বিভিন্ন দিক প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন।
![]() | ![]() |
![]() | ![]() |