কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ এ ০৯:১৪ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৪-১২-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড-এ ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাগণের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ কোম্পানির প্রধান কার্যালয়স্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ড. মো: হাফিজুর রহমান ভূঞা, চেয়ারম্যান, জিটিসিএল পরিচালক পর্ষদ এবং বিশেষ অতিথি হিসাবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো: হারুন ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক, এইচ আর। বোর্ড চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অনুষ্ঠানের শুরুতে নবাগত কর্মকর্তাবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দকে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানসহ চাকুরীর দায়-দায়িত্ব/করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দকে দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বক্ষণিক আপডেট থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় নতুন কর্মকর্তাবৃন্দকে দায়িত্বশীল হয়ে কাজ করার এবং তাদেরকে কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ স্ব স্ব ডিভিশন সংশ্লিষ্ট Ges কোম্পানির সার্বিক কর্মকান্ডের ওপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।