কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ এ ০৭:২১ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৪-০৮-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক জুলাই ‘পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপনের লক্ষ্যে ঐতিহাসিক জুলাই বিপ্লব ও এর তাৎপর্যের বিষয়ে অদ্য ০৪ আগস্ট, ২০২৫, রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় কোম্পানির প্রধান কার্যালয়স্থ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. মো: হাফিজুর রহমান ভূঞা এবং সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো: হারুন ভূঁইয়া। এছাড়া, সভায় কোম্পানির সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক/প্রকল্প পরিচালক, জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিনিধি ও সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে জুলাই গণভ্যুত্থানের প্রামাণ্যচিত্র/ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অত:পর উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়সহ জনাব মো: শরিফুল ইসলাম, মহাব্যবস্থাপক (আইসিটি), জনাব মো: আইনুল কবির, মহাব্যবস্থাপক (ইএসডি), জনাব মো: আব্দুল মমিন, প্রকল্প পরিচালক (অফ ট্রান্সমিশন) এবং জনাব মো: আনিছুর রহমান, সাধারণ সম্পাদক (সিবিএ) জুলাই বিপ্লব ও এর তাৎপর্যের ওপর বক্তব্য প্রদান করেন। পরবর্তিতে, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে প্রধান কার্যালয় প্রাঙ্গণে জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বৃক্ষরোপন করেন।
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |