কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ এ ১২:২৫ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৭-২০৪৬
০৮-০৭-২০২৬ তারিখ রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় জিটিসিএল প্রধান কার্যালয় ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মোহাম্মদপুর কার্যালয় এবং জিটিসিল-এর সেফটি এন্ড মনিটরিং ডিপার্টমেন্ট এর সার্বিক সহযোগিতায় ফায়ার মক ড্রিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জিটিসিএল-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ হারুন ভূঁইয়া, মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক ও উপ-মহাব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন। উক্ত মক ড্রিল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের Fire Safety Awareness বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, Emergency Exit সিঁড়ি ব্যবহার করে Evacuation সম্পন্ন করা, ভবনের নীচে এসেম্বলী পয়েন্টে জড়ো হওয়া, হেড কাউন্ট, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক সেবা প্রদানসহ অগ্নি-নির্বাপনের বিভিন্ন কৌশল ও ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়।
![]() | |