কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৫ জুন, ২০২৫ এ ১০:৫১ PM

জিটিসিএল এর পরিচালনা পর্ষদের নব নিযুক্ত চেয়ারম্যান ড. মোঃ হাফিজুর রহমান ভুঞা, সাবেক সচিব মহোদয়ের জিটিসিএল এর প্রধান কার্যালয় পরিদর্শন ও কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৫-০৬-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত হওয়ার জন্য ২৪ জুন, ২০২৫ খ্রি. তারিখ বেলা ৩:০০ ঘটিকায় জিটিসিএল এর পরিচালনা পর্ষদের নব নিযুক্ত চেয়ারম্যান ড. মোঃ হাফিজুর রহমান ভুঞা, সাবেক সচিব মহোদয় জিটিসিএল এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ হারুন ভূঁইয়া এবং কোম্পানির মহাব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে চেয়ারম্যান মহোদয়কে স্বাগত জানান। পরবর্তীতে তাঁর সভাপতিত্বে কোম্পানির বোর্ড রুমে ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক ও উপ-মহাব্যস্থাপকগণের উপস্থিতিতে কোম্পানির বোর্ড রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জিটিসিএল এর সার্বিক কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর আলোচনা হয় ও একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন