কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ এ ০৫:৪৫ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৬-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ১৭-০৭-২০৩০
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিককালে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্থ দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জিটিসিএল পরিবার। মন্ত্রণালয় ও পেট্রোবাংলার নির্দেশনা মোতাবেক ১৫-০৭-২০২৬ তারিখে জিটিসিএল এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ হারুন ভূঁইয়া এর সার্বিক তত্ত্বাবধানে ও জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহায়তায় সঞ্চালন ডিপার্টমেন্ট-চট্টগ্রাম এর কর্মকর্তাগণ জিটিসিএল এর জন্য নির্ধারিত ৫০০ প্যাকেটসহ চট্টগ্রাম জেলায় অবস্থিত পেট্রোবাংলার ০৪টি কোম্পানী (জিটিসিএল, কেজিডিসিএল, আরপিজিসিএল ও বাপেক্স) কর্তৃক বন্যার্তদের জন্য ২০০০ প্যাকেট ত্রাণসামগ্রী জেলা প্রশাসন, চট্টগ্রাম এর নিকট হস্তান্তর করা হয়। ত্রাণসামগ্রী হস্তান্তর শেষে ০৪টি কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত এলাকায় ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জনাব অনিন্দ্য ইসলাম অমিত মহোদয়-এর সাথে চট্টগ্রাম সার্কিট হাউস এ সাক্ষাৎ করেন। সার্কিট হাউসে আয়োজিত বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ক সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী মহোদয় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য পেট্রোবাংলার কোম্পানীসমূহের ভূয়সী প্রশংসা করেন।
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |