কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৫ জুলাই, ২০২৬ এ ১০:৫২ AM

আরপিসিএল)এর অর্থায়নে জিপোজিটরি ওয়ার্ক হিসেবে জিটিসিএল কর্তৃক বাস্তবায়নাধীন ‘Dhanua-Mymensingh Gas Pipeline Project -এর আওতায় ২০'' ব্যাসের ৬০ কি.মি. দৈর্ঘ্যের পাইপলাইন নির্মাণ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানসমূহের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০২-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ০৫-০৭-২০৪৬

২৯ জুন ২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ হারুন ভূঁইয়া মহোদয়ের সভাপতিত্বে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) এর অর্থায়নে জিপোজিটরি ওয়ার্ক হিসেবে জিটিসিএল কর্তৃক বাস্তবায়নাধীন ‘Dhanua-Mymensingh Gas Pipeline Project -এর আওতায় ২০'' ব্যাসের ৬০ কি.মি. দৈর্ঘ্যের পাইপলাইন নির্মাণ কাজের ‘(Section-A): Construction of 20'' OD×1000 psig Gas Pipeline from Dhanua Metering Station to the South Side of Bhaluka-Gaforgaon Road (approx. 20.50 KM)-এর জন্য নির্মাণ ঠিকাদার “ARC CONSTRUCTION COMPANY JV”, এর সাথে, (Section-B): Construction of 20'' OD×1000 psig Gas Pipeline from the South side of Bhaluka-Gaforgaon Road to the south Side of Sutia River (approx. 19.20 KM)-এর জন্য নির্মাণ ঠিকাদার “PEAL Engineering and Construction Limited” এর সাথে এবং (Section-C): Construction of 20'' OD×1000 psig Gas Pipeline from the North side of Sutia River to Pig Receiver Station at Town Border Station of Titas Gas Transmission & Distribution PLC (TGTDPLC) Mymensingh (approx. 17.80 KM)’ -এর জন্য নির্মাণ ঠিকাদার “ROYAL-PIPELINERS”-এর সাথে জিটিসিএল-এর চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিটিসিএল এর মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাগণ এবং আরপিসিএল-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ৩টি সেকশনের নির্মাণ ঠিকাদারের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন